Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 58 minutes ago তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন 1 hour ago প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা 1 hour ago দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি 1 hour ago পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা 1 hour ago খুলনায় শর্টগান, গুলি ও ওয়াকিটকিসহ শীর্ষ সন্ত্রাসী সিজানসহ গ্রেপ্তার ৩ 1 hour ago পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা 1 hour ago জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ 1 hour ago
Meherpur

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিলেন বোরহান উদ্দিন

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. বোরহান উদ্দিন। তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। কুড়িগ্রাম… The post মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিলেন বোরহান উদ্দিন appeared first on...

Read on Meherpur News Link copied
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিলেন বোরহান উদ্দিন
Photo: Meherpur News

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. বোরহান উদ্দিন। তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

কুড়িগ্রাম জেলার বাসিন্দা মো. বোরহান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার পদে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

পরবর্তীতে তিনি দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদোন্নতি লাভ করে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

মুজিবনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্বের অধিকারী। যোগদানের পর তিনি বলেন, “হয়রানিমুক্ত নাগরিক সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি কোনো নাগরিককে কষ্ট দিতে চাই না। আমার এখান থেকে কেউ কষ্ট পেয়ে চলে যাবে, এটা আমার কাম্য নয়।”

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি মুজিবনগর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

The post মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিলেন বোরহান উদ্দিন appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original