Friday, November 27, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি 49 minutes ago ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ 53 minutes ago খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি 55 minutes ago বিদেশে বসে অর্থ পাঠিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ রিজভীর 58 minutes ago অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 1 hour ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 1 hour ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 1 hour ago
Politics

শেখ হাসিনা এমন পাগলামি করছে যে ভারতকেও এখন হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা এমন পাগলামি করছে যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা, তা ভারতও ব...

Read on Dainik Khulna 24 Link copied
শেখ হাসিনা এমন পাগলামি করছে যে ভারতকেও এখন হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Photo: Dainik Khulna 24

শেখ হাসিনা এমন পাগলামি করছে যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা, তা ভারতও বুঝতে পারছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে আরেকটি নীতি।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন এবং প্রত্যর্পণই তাকে দেশে ফেরানোর একমাত্র পথ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে। তাকে নিয়ে তারাও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে। শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ। দুই হাজার মানুষ হত্যা করে গেছেন, কোনো অনুশোচনা নেই। তার কোনো রাজনীতি নেই। রাজনীতি অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী। নিজেদের ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জ ভারতও বুঝতে পারছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original