মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্ঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
সভায় জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অপরাধ দমন ও যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইনের আলোকে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জেলার সব শ্রেণি-পেশার নাগরিককে পুলিশি সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জামিনুর রহমান খানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
The post মেহেরপুর জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.